বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অগ্রণী ব্যাংক জিয়া পরিষদের দোয়া-মাহফিল
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ ১০:৫৩ এএম | আপডেট: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ ১০:৫৩ এএম
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় অগ্রণী ব্যাংক জিয়া পরিষদ-এর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জিয়া পরিষদ, অগ্রণী ব্যাংক পিএলসি.’র উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘অরণাভ’ ও দেয়ালিকার মোড়ক উন্মোচন করা হয় গত ৩০/১১/২০২৫ ইং তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া এবং স্মরণিকা মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আবদুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি.’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ইউট্যাব এর যুগ্ম মহাসচিব প্রফেসর এফ এম আমিনুজ্জামান রিপনসহ জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদ, যুগ্ম মহাসচিব মনোয়ারুল ইসলাম, যুগ্ম মহাসচিব সহিদুল হক সহিদ, অগ্রণী ব্যাংক পিএলসি.’র বিভিন্ন পর্যায়ের নির্বাহী,
কর্মকর্তা, কর্মচারীগণ এবং জিয়া পরিষদ, অগ্রণী ব্যাংক পিএলসি’র নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিয়া পরিষদ, অগ্রণী ব্যাংক পিএলসি’র সভাপতি মোঃ সুজাউদ্দৌলা। জিয়া পরিষদ, অগ্রণী ব্যাংক পিএলসি'র সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বেগম জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করার পাশাপাশি উপস্থিত অতিথিবৃন্দ বক্তব্যের মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা তুলে ধরেন।
আরও পড়ুন
- ঢাকা থেকে সৈয়দপুরের পথে তারেক রহমান
- বিএনপির নয়াপল্টনের সমাবেশ স্থগিত
- আজ বিএনপির নির্বাচনি ইসতেহার ঘোষণা
- গুপ্তরা এখন জালেম রূপে ফ্যাসিস্টদের রীতিনীতি প্রয়োগ করছে: তারেক রহমান
- বরিশালে নির্বাচনী মহাসমাবেশে উপস্থিত তারেক রহমান
- শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী মারা গেছেন
- ঢাকার বাইরে প্রচারণার শেষ দিনে বরিশাল–ফরিদপুরে তারেক রহমান
- প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান : দ্য ইকোনমিস্ট