খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ১০:৩৭ এএম | আপডেট: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ১০:৩৭ এএম
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
শনিবার (২৯ নভেম্বর) পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, আপনার (খালেদা জিয়া) সাম্প্রতিক অসুস্থতার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন হয়েছি। পাকিস্তানের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি আপনার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা জানাই।
‘বাংলাদেশের উন্নয়নে আপনার অসাধারণ অবদান সর্বত্র স্বীকৃত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দৃঢ় ভ্রাতৃসুলভ সম্পর্ক এগিয়ে নিতে আপনার ভূমিকা আমরা গভীরভাবে মূল্যায়ন করি।
চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করি যেন আপনি দ্রুত ও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন, যাতে আপনি আপনার দল এবং আপনার মহান জাতির জন্য শক্তি ও পথনির্দেশনার উৎস হিসেবে কাজ চালিয়ে যেতে পারেন।
আরও পড়ুন
- ইরানে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা অবৈধ: উ. কোরিয়া
- হরমুজ প্রণালীতে মাইন বসানো খবরে চটেছেন ট্রাম্প, দিলেন কড়া হুঁশিয়ারি
- ইরান-ইসরায়েল যুদ্ধে ১৪০ মার্কিন সেনা আহত : পেন্টাগন
- ইরান-ইসরায়েল যুদ্ধ দশম দিনে নিহতের সংখ্যা ছাড়াল ১২০০
- ইসরায়েলের সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেয়া হবে : ট্রাম্প
- ইরানি জাহাজের নাবিকদের ফেরত না দিতে শ্রীলঙ্কার ওপর যুক্তরাষ্ট্রের চাপ: রয়টার্স
- প্রতিবেশী দেশগুলো থেকে হামলা না হলে ইরান হামলা করবে না : প্রেসিডেন্ট
- ইরান ইস্যু শেষ হলে কিউবার পালা: ট্রাম্প