সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ১১:০২ এএম | আপডেট: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ১১:০২ এএম
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে হেরে ১–০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে আজ (২৯ নভেম্বর) চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই লিটন দাসদের। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
আজ হারলে সিরিজ হাতছাড়া হয়ে যাবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগারদের একাদশে পরিবর্তনের আভাস মিলছে। ওপেনিংয়ে জায়গা হারাতে পারেন পারভেজ হোসেন ইমন। তার জায়গায় তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে সাইফ হাসানকে।
মধ্যক্রমে সুযোগ মিলতে পারে মাহিদুল ইসলাম অঙ্কনের। উইকেটরক্ষকের দিকেও পরিবর্তন আসতে পারে—জাকের আলী অনিক না টিকলে সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান। পেস বিভাগে একজনকে বসিয়ে একাদশে ফিরতে পারেন মোহাম্মদ সাইফউদ্দিন।
বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তা—ব্যাটিং
প্রথম ম্যাচে আবারও বাজে ব্যাটিংয়ের চিত্রই দেখা গেছে। অতিরিক্ত লেগ-সাইড শটে আস্থা, ভুল সিদ্ধান্তে উইকেট বিলিয়ে আসা—এই পুরোনো সমস্যাই ব্যাকফুটে ঠেলে দিয়েছে বাংলাদেশকে। সিরিজ বাঁচাতে হলে ব্যাটিং ইউনিটকেই দায়িত্ব নিতে হবে।
বোলিংও প্রথম ম্যাচে কাঙ্ক্ষিত ছিল না। আয়ারল্যান্ড তুলে ফেলেছিল ১৮১ রান। আজ তাই বোলারদের শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং ও উইকেট আনার লক্ষ্য নিয়ে নামতে হবে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক/নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।
আরও পড়ুন
- যুক্তরাষ্ট্র বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত ইরানের
- অপ্রতিরোধ্য নয় ভারত, হারানো সম্ভব : ডেভিড মিলার
- অস্ট্রেলিয়া–শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে জিম্বাবুয়ে
- একসঙ্গে ম্যাচ খেলে বিশ্বরেকর্ড গড়লেন মেসি–বুসকেতস
- পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত
- ভারত–পাকিস্তান রাইভালরি আজ
- ১৯ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল জিম্বাবুয়ে
- জরুরি বৈঠকে যোগ দিতে লাহোরে বিসিবি সভাপতি