এবার ৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল টেকনাফ, উৎপত্তিস্থল বঙ্গোপসাগর
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ ১১:৫২ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ ১১:৫৬ এএম
কক্সবাজার জেলার টেকনাফ শহরে মধ্যরাতে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
গতকাল বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর উৎপত্তিস্থল ছিলো বঙ্গোপসাগরে।
ভূকম্পনবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, টেকনাফে খুব অল্প ঝাঁকুনি দেয়ায় বেশিভাগ মানুষই কম্পন টের পাননি।
ভলকানো ডিসকভারি বঙ্গোপসাগরের ভূমিকম্পের উৎপত্তির গভীরতার তথ্য জানাতে পারেনি। তবে ধারণা করছে, এটি অগভীর। এদিকে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, এটি মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল।
এর আগে, গত শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যা বিগত বছরগুলোতে অনুভূত হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে তীব্র।
নরসিংদীতে উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পে দেশজুড়ে কমপক্ষে ১০ জন নিহত হন। আহত হন কয়েক শ’ মানুষ।
আরও পড়ুন
- মার্চে বাড়ছে তাপমাত্রা, আবহাওয়া অধিদপ্তরের স্বাস্থ্য সতর্কবার্তা
- আবহাওয়া পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- বায়ুদূষণে বিপর্যস্ত দক্ষিণ এশিয়া: শীর্ষ তিনে লাহোর–ঢাকা–দিল্লি
- বায়ুদূষণে শীর্ষ পাঁচে ঢাকা, প্রথম কায়রো
- ফের আসছে শৈতপ্রবাহ, হতে পারে বজ্রসহ শিলাবৃষ্টি
- পাঁচ দিনের পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
- দেশজুড়ে আবারও তাপমাত্রা কমার আভাস
- পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, স্থবির জনজীবন