ঢাবির কার্যক্রম ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ
রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ১০:৩৬ এএম | আপডেট: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ১০:৩৬ এএম
আজ থেকে ১৫ দিন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বন্ধ থাকবে। রোববার বিকেল ৫টার মধ্যে সব শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। হলগুলো ঠিকঠাক করে পরে বিশ্ববিদ্যালয় পুনরায় খোলা করা হবে।
শনিবার (২২ নভেম্বর) ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমেদ এ তথ্য জানিয়েছেন।
প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে একটি আতঙ্ক তৈরি হয়েছে। হলগুলোর পুরোনো অবস্থা আছে। এই হলগুলো প্রতিটা ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ ও মেরামত করা প্রয়োজন। সেই কারিগরি পর্যবেক্ষণের জন্য প্রকৌশলীদের ভাষ্যমতে ৪ সপ্তাহ প্রয়োজন। কিন্তু বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ২ সপ্তাহ সময় দিয়েছে। এজন্য সব হল খালি করা প্রয়োজন। ফলে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা ২ সপ্তাহ বন্ধ থাকবে। আগামী রোববার বিকেল ৫টা থেকে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হলো।
হল ছাড়ার সময় যেহেতু তাদের রুম পর্যবেক্ষণ করতে হবে, তাই তারা চাবিগুলো সংশ্লিষ্ট হাউজ টিউটরকে দিতে বলা হলো।
আরও পড়ুন
- এসএসসিতে পুনঃনিরীক্ষার ফল প্রকাশ, ফেল থেকে পাস সাড়ে চার হাজার
- ঢাবি নৃত্য সংসদের আংশিক কমিটি ঘোষণা
- এক কোটি কর্মসংস্থান বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ড. মামুন
- শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- এবার ৫৭ বিদ্যালয়য়ে একজন শিক্ষার্থীও পাস করেনি
- দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬১৭৬ জন
- এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- আগামীকাল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ