প্রথম বলেই উইকেট হাসান মুরাদের
বিডি প্রেস ডেস্ক রিপোর্ট শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ০২:২১ পিএম | আপডেট: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ০২:২২ পিএম
মিরপুর টেস্টে জয়ের আরও একটু কাছে চলে গেছে বাংলাদেশ। ৫০৯ রানের এভারেস্ট তাড়া করতে নামা আয়ারল্যান্ড তাদের তৃতীয় উইকেট খুইয়ে বসেছে মোটে ৭৭ রান তুলতেই।
উইকেটটা এনে দিয়েছেন হাসান মুরাদ। এই ইনিংসে প্রথমবারের মত বল হাতে তুলে নিয়েছিলেন তিনি। প্রথম বলেই পেলেন সাফল্য।
যেভাবে সাফল্যটা পেলেন, সেটা অনেকটা প্রথম উইকেটটার মতো। গতি অবশ্য একটু মন্থর ছিল। তবে তার আর্মারটা গিয়ে আঘাত হানল ক্যাড কারমাইকেলের প্যাডে। সঙ্গে সঙ্গে সেটা আউট দেন আম্পায়ার। সেটা রিভিউ করেননি আইরিশ অভিষিক্ত ব্যাটার।
এই উইকেটের পর আইরিশদের রান দাঁড়াল ৭৭/৩। দলটির প্রয়োজন এখনও ৪৩২ রান। ওদিকে বাংলাদেশের চাই ৭ উইকেট।
আরও পড়ুন
- যুক্তরাষ্ট্র বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত ইরানের
- অপ্রতিরোধ্য নয় ভারত, হারানো সম্ভব : ডেভিড মিলার
- অস্ট্রেলিয়া–শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে জিম্বাবুয়ে
- একসঙ্গে ম্যাচ খেলে বিশ্বরেকর্ড গড়লেন মেসি–বুসকেতস
- পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত
- ভারত–পাকিস্তান রাইভালরি আজ
- ১৯ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল জিম্বাবুয়ে
- জরুরি বৈঠকে যোগ দিতে লাহোরে বিসিবি সভাপতি