রাজধানীতে ফের ৩ বাসে আগুন
বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ ১০:৪৯ এএম | আপডেট: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ ১০:৪৯ এএম
গাজীপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে তিনটি ঘটনায়ই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাত থেকে বুধবার (১২ নভেম্বর) ভোর পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের বাসন ও কাশিমপুর থানা এলাকা এবং শ্রীপুর উপজেলায় এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বাসন থানাধীন ভোগড়া বাইপাসের পেয়ারাবাগান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মডার্ন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা প্রথমে পুলিশকে জানাই। পরে যৌথভাবে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সময় বাসে কেউ ছিল না।
অন্যদিকে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাসের বেশ কয়েকটি সিট পুড়ে যায়।
এছাড়া, শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় মঙ্গলবার ভোর ৪টা ৫০ মিনিটে একইভাবে আরেকটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন
- ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে সংকেত জারি
- নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ
- বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ
- রাজধানীতে আজও গরমের দাপট, নেই বৃষ্টির সম্ভাবনা
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
- টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২
- বিএসএফের গুলিতে বিজিবি সদস্য আহত
- শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান