বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ১১:২৬ এএম | আপডেট: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ১১:২৬ এএম
পাঁচ মাসের বেশি সময় পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। গত জুনে কলম্বো টেস্টের পর নেতৃত্ব থেকে সরে যাওয়া নাজমুল হোসেন শান্তই এই সিরিজের আগে অধিনায়কত্বে ফিরেছেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) একাদশ সাজিয়েছে বাংলাদেশ। এর আগে একবারই এই দুই দেশ টেস্ট সিরিজ খেলেছে। যেখানে বাংলাদেশ ১-০ তে সিরিজ জিতেছিলো।
বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।
আয়ারল্যান্ড একাদশ
অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কেড কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, লোরকান টাকার (উইকেটরক্ষক), জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, ম্যাথিউ হামফ্রেস ও ক্রেগ ইয়ং।
আরও পড়ুন
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক
- এমবাপের জোড়া গোল, সেভিয়াকে ৪-১ ব্যবধানে হারাল রিয়াল
- বগুড়ায় মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- বাংলাদেশ সিরিজের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
- কান্না, করতালি আর ভালোবাসায় মেসির আর্জেন্টিনা-অধ্যায়ের শেষ
- বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা
- পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের ফাইনাল স্বপ্নভঙ্গ
- বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ আজ, ঘুরে দাঁড়াতে মাঠে নামছে লাল-সবুজের দল