দুই ম্যাচ সমনে রেখে ঢাকা পৌঁছেছেন হামজা চৌধুরী
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ১১:০৬ এএম | আপডেট: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ১১:০৬ এএম
আসন্ন নেপাল ও ভারত ম্যাচে সামনে রেখে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী।
সোমবার (১০ নভেম্বর) বিকেল ৫টার পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।
এরপর সরাসরি টিম হোটেল যান হামজা। আজ কোনো প্রাকটিস না থাকায় হোটেলেই বিশ্রাম নেবেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব লেস্টার সিটি তারকা।
সবঠিক থাকলে আগামীকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করবে তারা। এদিন কোচ হাভিয়ের কাবরেরার প্রাকটিস সেশনে দেখা যাবে হামজাকে।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের খেলায় আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবেন জামাল ভুঁইয়ারা। পল্টনের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এর আগে ১৩ নভেম্বর একই সময়ে হামজাদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে নেপাল।
আরও পড়ুন
- এশিয়ান গেমসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে লিটন দাস
- জাতীয় দলকে বিদায় জানালেন মেসি
- চেলসিতে যোগ দিলেন আর্জেন্টাইন এমি মার্তিনেজ
- বিলবাওকে হারিয়ে শীর্ষে বার্সা
- ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার প্রস্তাব ব্রাজিলের
- ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ দাবিতে বিশ্বব্যাপী পিটিশন
- এ বছর হচ্ছে না বিপিএল
- ডারউইনে ইতিহাস