ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে চালকের মৃত্যু
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ১০:৫৯ এএম | আপডেট: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ১০:৫৯ এএম
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে আলম এশিয়া পরিবহনের একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় ঘুমন্ত বাসের চালক জুলহাস মিয়া (৩৫) দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন।
সোমবার (১০ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এ ঘটনা ঘটে।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, রাতের ওই সময় দুর্বৃত্তরা উপজেলা সদরের ভালুকজান এলাকায় দাঁড়িয়ে থাকা আলম এশিয়া পরিবহনের বাসটিতে আগুন লাগিয়ে দেয়। বাসটি পুড়ে যায়। এ সময় বাসে থাকা চালক জুলহাস মিয়া দগ্ধ হয়ে ঘটনাস্থলেই পুড়ে মারা যান।
ওসি আরও জানান, আগুনে পুড়ে যাওয়া লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাটিতে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
আরও পড়ুন
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- টানা পাঁচ দিন সারাদেশে বজ্রবৃষ্টির আভাস
- মোহাম্মদপুরে দুদক মহাপরিচালকের ছিনতাই হওয়া ফোন উদ্ধার, গ্রেপ্তার ২
- দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস
- তেল সংকটের শঙ্কা: রাজধানীর পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন
- বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণ উধাও, তদন্তে পুলিশ
- ঈদের আগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
- খুলনায় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা, একজন আটক