রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও ভালো চলবে : গভর্নর
শনিবার, ৮ নভেম্বর, ২০২৫ ০৫:০৮ পিএম | আপডেট: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫ ০৫:০৮ পিএম
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রয়েছে। রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি সামনে আরও ভালোভাবে চলবে।
আজ শনিবার (৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলে ওয়াটার গার্ডেন রিসোর্টের হলরুমে এমএফআই-ব্যাংক লিংকেজ বিষয়ে আঞ্চলিক সেমিনারে তিনি এসব কথা বলেন।
পাচার হওয়া টাকা ফেরত আনার অগ্রগতি নিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন ব্যাংক থেকে ইংল্যান্ডে আইনজীবী পাঠানো হয়েছে। বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিগুলোর ক্লেমটা স্টাবলিস্ট করার চেষ্টা করছেন। যদি সাকসেসফুল হয়, তাহলে দ্রুত পজিটিভ রেজাল্ট আসবে।’
এমআরএ’র নির্বাহী ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান, ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেন প্রমুখ।
আরও পড়ুন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বৃদ্ধি
- বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দাম বৃদ্ধি
- জ্বালানি তেলের দাম মার্চ মাসেও অপরিবর্তিত
- বাংলাদেশসহ ৪০ দেশের ডিম ও মুরগিতে সৌদি আরবের নিষেধাজ্ঞা
- কমল এলপি গ্যাসের দাম
- দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর
- রমজান ঘিরে বেড়েছে নিত্যপণ্যের দাম, বিপাকে ক্রেতারা
- স্বর্ণের বাজারে বড় পতন