পাঁচ ব্যাংকের লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ
বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ ১২:৩৫ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ ১২:৩৫ পিএম
একীভূতের প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) নোটিশ দিয়ে ডিএসই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ব্যাংকগুলোর শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
লেনদেন স্থগিত করার কারণ হিসেবে ডিএসই থেকে জানানো হয়েছে, ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ১৫ অনুসারে ৫ নভেম্বর থেকে ব্যাংকটিগুলোকে অ-কার্যকর হিসাবে ঘোষণা করা হয়েছে।
ডিএসই আরও জানিয়েছে, কোম্পানিগুলো জানিয়েছে বাংলাদেশ ব্যাংক ৫ নভেম্বর চিঠির মাধ্যমে নির্দেশ দিয়েছে ব্যাংকগুলো এখন থেকে ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫ অনুসারে পরিচালিত হবে। বাংলাদেশ ব্যাংক আরেকটি চিঠির মাধ্যমে ব্যাংকের পরিচালনা পর্ষদও ভেঙে দিয়েছে।
এদিকে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের ইকুইটির মূল্য এখন শূন্যের নিচে। ফলে শেয়ারগুলোর ভ্যালু জিরো হিসেবে বিবেচিত হবে। কাউকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে না।
আরও পড়ুন
- যুদ্ধের প্রভাবে ৮৫ দেশে জ্বালানির দাম বৃদ্ধি, তালিকায় নেই বাংলাদেশ
- টানা দ্বিতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম
- দেশের বাজারে কমল সোনার দাম
- কমল সোনা ও রুপার দাম
- একীভূত ৫ ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে : গভর্নর
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বৃদ্ধি
- বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দাম বৃদ্ধি
- জ্বালানি তেলের দাম মার্চ মাসেও অপরিবর্তিত