গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ চায় সরকার
সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ ০১:৫৬ পিএম | আপডেট: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫ ০১:৫৬ পিএম
গণভোট নিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে পরামর্শ জানাতে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্যথায় সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আজ সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় উপদেষ্টা পরিষদের এক জরুরী বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
আসিফ নজরুল বলেন, জুলাই সনদ ও গণভোট নিয়ে রাজৈনিতক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার পরও এখনও কয়েকটি বিষয় নিয়ে যে মতভেদ আছে তা নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মিত্র রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন আন্দোলন করেছে। তাই জুলাই সনদ নিয়ে তারা নিজেরা আলোচনার মাদ্যমে একমত হতে পারবেন বলে আশা করেন আসিফ নজরুল।
তিনি জানান, বৈঠকে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের বিষয় পূর্ণব্যক্ত করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আরও পড়ুন
- ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী
- আমি যেন বাবার স্বপ্ন পূরণ করতে পারি : বিমানমন্ত্রী
- সিংগাইর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, গাফলতি করলেই বিভাগীয় ব্যবস্থা
- আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
- স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
- আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী তারেক রহমান