আগামী বছর জাতীয় নির্বাচনের পর বিশ্ব ইজতেমা : ধর্ম উপদেষ্টা
রবিবার, ২ নভেম্বর, ২০২৫ ০২:০৬ পিএম | আপডেট: রবিবার, ২ নভেম্বর, ২০২৫ ০২:০৬ পিএম
আগামী বছর তাবলিগ জামাতের দুইপক্ষের আয়োজনে বিশ্ব ইজতেমা জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
রবিবার (২ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে তাবলিগের বিবদমান দুইপক্ষের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান।
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
দুইপক্ষের সঙ্গে আলোচনা করে ইজতেমার তারিখ ঠিক করা হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা।
আরও পড়ুন
- ঈদের ছুটিতেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আজ থেকে শুরু সাত দিনের সরকারি ছুটি
- তেলের দাম বাড়ছে না, ভাড়া বেশি নেওয়ার সুযোগ নেই : সেতুমন্ত্রী
- দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
- দিনাজপুরে খাল পুনঃখননকে ঘিরে উৎসবমুখর পরিবেশ
- 'খাল খনন' কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী