তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইস্যুতে ৫ম দিনের আপিল শুনানি চলছে
বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ ১২:১৩ পিএম | আপডেট: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ ১২:১৫ পিএম
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা আপিলের পঞ্চম দিনের শুনানি চলছে।
আজ বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি শুরু হয়। আবেদনের পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির।
এর আগে, মঙ্গলবার থেকে ধারাবাহিকভাবে এ শুনানি শুরু হয়। দ্বিতীয় দিনে রিটকারী বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি করেন ড. শরীফ ভূঁইয়া। তৃতীয় দিনে ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী। চতুর্থ দিনে জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত হয় ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। এর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন হাইকোর্টে রিট করেন। ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট রিট খারিজ করে সংশোধনীকে বৈধ ঘোষণা করে। এরপর ২০০৫ সালে আপিল করা হলে ২০১১ সালের ১০ মে আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে।
এই রায়ের পর ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাস হয় এবং ৩ জুলাই গেজেট প্রকাশিত হয়। পরে ২০২৫ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর রায় পুনর্বিবেচনার আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট নাগরিক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারও পৃথকভাবে আবেদন করেন।
আরও পড়ুন
- আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
- মানবতাবিরোধী মামলায় আমৃত্যু দণ্ডপ্রাপ্ত আকরাম হোসেন খালাস
- যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
- জিয়াউল আহসানের মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান
- ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিচারপ্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ আজ
- নির্বাচনে অংশ নিতে বাধা নেই চট্টগ্রাম-৪ বিএনপি প্রার্থী আসলামের: আপিল বিভাগ
- প্লট দুর্নীতি মামলায় হাসিনা-রেহানা-টিউলিপের বিরুদ্ধে রায় আজ