গাজায় ফের ‘শক্তিশালী’ হামলা চালনোর নির্দেশ নেতানিয়াহুর
বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ ১০:২৯ এএম | আপডেট: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ ১০:২৯ এএম
হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে গাজায় অবিলম্বে ‘শক্তিশালী’ হামলা চালাতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর বিবিসির।
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর নেতানিয়াহু গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করার নির্দেশ দেন।
নেতানিয়াহু অভিযোগ করেছেন, যুদ্ধবিরতি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ করেছে হামাস। গোষ্ঠীটি তাদের কাছে জিম্মি ব্যক্তিদের মুক্তি বা তাদের মরদেহ বুঝিয়ে দিতে শর্ত মানছে না।
তবে হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইল গাজায় ভয়াবহ পদক্ষেপ নিতে মিথ্যার সহায়তা নিয়েছে।
গত ১০ অক্টোবর হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু এর পরদিনই ইসরাইলি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা চালায়। সেই থেকে প্রায় প্রতিদিনই হামলা চলছে। এতে আগের মতোই ঘটছে হতাহতের ঘটনা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯৩ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
আরও পড়ুন
- কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ প্রাণহানি, হোটেল মালিক গ্রেপ্তার
- বঙ্গোপসাগরে কার্গো জাহাজ ডুবি, বাংলাদেশি নাবিকসহ নিখোঁজ ২২
- সর্বোচ্চ অর্থনৈতিক চাপে ইরান শেষ পর্যন্ত চুক্তি করতে বাধ্য হবে: ভ্যান্স
- হাসপাতালে থেকে ফের কারাগারে ইমরান খান
- নাইজেরিয়ায় নৌকাডুবিতে মৃত বেড়ে ৫০, বেশিরভাগই শিশু
- কলকাতায় হোটেলে ভয়াবহ আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু
- ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে ভর্তির নির্দেশ
- ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্পের আঘাত