একদিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম
মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ ১১:০২ এএম | আপডেট: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ ১১:০২ এএম
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে যাওয়ার পাশাপাশি দেশের বাজারে চাহিদা হ্রাস পাওয়ায় আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৬৭৪ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
গতকাল সোমবার (২৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন মূল্য অনুযায়ী ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকায়। নতুন এ দাম ২৮ অক্টোবর থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সোনার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত রোববারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল সংগঠনটি।
নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হবে ১ লাখ ৩৮ হাজার ৮৪২ টাকায়।
স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ২৪৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেট রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ২ হাজার ৬০১ টাকায়।
আরও পড়ুন
- একীভূত ৫ ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে : গভর্নর
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বৃদ্ধি
- বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দাম বৃদ্ধি
- জ্বালানি তেলের দাম মার্চ মাসেও অপরিবর্তিত
- বাংলাদেশসহ ৪০ দেশের ডিম ও মুরগিতে সৌদি আরবের নিষেধাজ্ঞা
- কমল এলপি গ্যাসের দাম
- দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর
- রমজান ঘিরে বেড়েছে নিত্যপণ্যের দাম, বিপাকে ক্রেতারা