মানবতাবিরোধী অপরাধে
১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের
বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ ১১:০২ এএম | আপডেট: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ ১১:০২ এএম
মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ আদেশ দেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে আজ বুধবার (২২ অক্টোবর) সকাল সোয়া ৭টায় বাংলাদেশ জেল প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তার মাধ্যমে তাদের আদালতে আনা হয়।
এ সময় পুরাতন হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশপাশে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা দেখা গেছে। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএনের বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
আরও পড়ুন
- রামিসাসহ শিশু ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে: অ্যাটর্নি জেনারেল
- হত্যা মামলায় হানিফসহ চার আসামির রায় যেকোনো দিন
- ব্যভিচার মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
- নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তিতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ
- নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
- ডিবি হারুনের অবৈধ সম্পদ জব্দের নির্দেশ
- রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড
- শিশু রামিসা হত্যা মামলার রায় পড়া শুরু