পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতা জুবায়েদকে ছুরিকাঘাতে হত্যা
সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ১০:৩১ এএম | আপডেট: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ১০:৩১ এএম
পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন।
গতকাল রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে জুবায়েদের মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
তিনি বলেন, জুবায়েদ হোসাইন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। যেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে একটি বাড়িতে তিনি টিউশনি করতেন। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করছি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক বলেন, ঘটনা শোনামাত্রই আমি সেখানে রওনা দিয়েছি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি। তারা সেটি সংগ্রহ করার চেষ্টা করছে।
আরও পড়ুন
- ঢাকা থেকে সৈয়দপুরের পথে তারেক রহমান
- বিএনপির নয়াপল্টনের সমাবেশ স্থগিত
- আজ বিএনপির নির্বাচনি ইসতেহার ঘোষণা
- গুপ্তরা এখন জালেম রূপে ফ্যাসিস্টদের রীতিনীতি প্রয়োগ করছে: তারেক রহমান
- বরিশালে নির্বাচনী মহাসমাবেশে উপস্থিত তারেক রহমান
- শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী মারা গেছেন
- ঢাকার বাইরে প্রচারণার শেষ দিনে বরিশাল–ফরিদপুরে তারেক রহমান
- প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান : দ্য ইকোনমিস্ট