মিরপুর অগ্নিকাণ্ডে নিহত পরিবারপ্রতি এক লাখ টাকা অনুদান দেবে বিএনপি
বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ ০১:৩১ পিএম | আপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ ০১:৩১ পিএম
রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রতিটি পরিবারের জন্য এক লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে আরও ১২টি ইউনিট যোগ দেয়। রাত পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস এবং এখনোও ১৩ জন নিখোঁজ বলে দাবি করছে হতাহত পরিবার।
গতকাল রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নিহতদের পরিবারপ্রতি এক লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
তিনি বলেন, ‘এই ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে, কিন্তু কারণ অনুসন্ধান ও প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারেক রহমান ঘটনাটি শুনে গভীর শোক প্রকাশ করেছেন।’
রিজভী আরও বলেন, ‘একটি আবাসিক এলাকার মধ্যে কীভাবে এমন কারখানা স্থাপন করা হলো, সেটি প্রশ্নের বিষয়। এখানে স্পষ্ট অবহেলা রয়েছে।’
এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল মঙ্গলবার তার ভেরিফাইড ফেসবুক পেজে শোক প্রকাশ করেন।
কেন বারবার এমন এমন ঘটনা ঘটে তার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান তিনি।
আরও পড়ুন
- ঢাকা থেকে সৈয়দপুরের পথে তারেক রহমান
- বিএনপির নয়াপল্টনের সমাবেশ স্থগিত
- আজ বিএনপির নির্বাচনি ইসতেহার ঘোষণা
- গুপ্তরা এখন জালেম রূপে ফ্যাসিস্টদের রীতিনীতি প্রয়োগ করছে: তারেক রহমান
- বরিশালে নির্বাচনী মহাসমাবেশে উপস্থিত তারেক রহমান
- শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী মারা গেছেন
- ঢাকার বাইরে প্রচারণার শেষ দিনে বরিশাল–ফরিদপুরে তারেক রহমান
- প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান : দ্য ইকোনমিস্ট