ঢাকা আসছেন জাকির নায়েক
সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ১০:৪৮ এএম | আপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ১০:৪৮ এএম
প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও খ্যাতিমান চিন্তাবিদ ড. জাকির নায়েক।
রবিবার (১২ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার আলী রাজ।
আলী রাজ বলেন, সোমবার (২০ অক্টোবর) এক কনফারেন্সের মাধ্যমে এ আয়োজনের বিস্তারিত সময়সূচি এবং স্থান ঘোষণা করা হবে।
তিনি বলেন, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় ডা. জাকির নায়েকের প্রথম প্রোগ্রামটি হবে। তবে কেবল ঢাকাতেই নয়, ঢাকার বাইরেও এই প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে আমাদের।
ড. জাকির নায়েক এ আগমন কোনো বাণিজ্যিক উদ্দেশে নয়, বরং এটি সম্পূর্ণ চ্যারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে বলেও জানান স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার।
আরও পড়ুন
- দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানের বিরুদ্ধে ভালো অবস্থানে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী আব্রাহাম লিঙ্কন
- সরকারি সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর
- ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
- মার্কিন নাগরিকদের ইসরায়েলসহ ১৪ দেশ ত্যাগের নির্দেশ
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১০
- যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য