মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ১০:৪৭ এএম | আপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ১০:৪৭ এএম
মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সংঘর্ষের ঘটনায় ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল রোববার (১২ অক্টোবর) রাত ১টার নাগাদ এ উত্তেজনা শুরু হয়। পরে উভয়পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এক পর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমসহ ছাত্রনেতারা। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর গণমাধ্যমকে জানান, ঢাবির শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে সরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন
- গাজিপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. জাহিদুর রহমান
- দীর্ধ ছুটি শেষে আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
- এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
- নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গুরুত্বারোপে 'সাফি মাল্টিমিডিয়া স্কুলে'র ব্যতিক্রমধর্মী উদ্যোগ
- ঢাবি সিন্ডিকেটে নতুন সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান খান
- এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে প্রায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
- মঙ্গলবার থেকে শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা
- বেগম খালেদা জিয়ার ছবি অবমাননায় জড়িতদের শাস্তির দাবি ইবি ইউট্যাব ও জিয়া পরিষদের