তারেক রহমান-এর নির্দেশে
চুয়াডাঙ্গার ‘গোল্ড মেডেল’ বিজয়ী জিহাদের সাথে সাক্ষাৎ করবে ‘আমরা বিএনপি পরিবার’
শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫ ০৫:৪৪ পিএম | আপডেট: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫ ০৬:৫১ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার'- এর প্রধান পৃষ্টপোষক তারেক রহমানের নির্দেশে আগামীকাল চুয়াডাঙ্গায় কিশোর গবেষক ও ‘সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশনে’ অংশগ্রহণ করে দর্শনা সরকারি কলেজে এইচএসসি অধ্যয়নরত মেধাবী ছাত্র ওয়ার্ল্ড ইনভেনশন কম্পেটিশন এন্ড এক্সিবিশন-২০২৫ ‘গোল্ড ম্যাডেল’ বিজয়ী মোঃ জিহাদ এর সাথে সাক্ষাৎ করবে সেচ্ছাসেবী সংগঠন "আমরা বিএনপি পরিবার"।
আজ শুক্রবার (১০ অক্টোবর) 'আমরা বিএনপি পরিবার' এর সদস্যসচিব কৃষিবিদ মোঃ মোকছেদুল মোমিন মিথুন স্বাক্ষতির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আমরা বিএনপি পরিবার’- এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে আগামীকাল শনিবার দুপুরে (১১ অক্টোবর) চুয়াডাঙ্গায় কিশোর গবেষক ও উদ্ভাবক মোঃ জাহিদের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার পরানপুর গ্রামের দর্শনা পৌরসভার (৫ নং ওয়ার্ড) এ কিশোর গবেষক জিহাদের সাথে সাক্ষাৎ করবে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল।
মোঃ জিহাদের মেধাভিত্তিক উৎকর্ষ বৃদ্ধিতে তার পাশে থাকবেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান।
আরও পড়ুন
- বিএনপির নয়াপল্টনের সমাবেশ স্থগিত
- আজ বিএনপির নির্বাচনি ইসতেহার ঘোষণা
- গুপ্তরা এখন জালেম রূপে ফ্যাসিস্টদের রীতিনীতি প্রয়োগ করছে: তারেক রহমান
- বরিশালে নির্বাচনী মহাসমাবেশে উপস্থিত তারেক রহমান
- শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী মারা গেছেন
- ঢাকার বাইরে প্রচারণার শেষ দিনে বরিশাল–ফরিদপুরে তারেক রহমান
- প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান : দ্য ইকোনমিস্ট
- ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান