শহিদুল আলমকে নিরাপদে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ ০৪:৩৬ পিএম | আপডেট: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ ০৪:৩৬ পিএম
গাজা অভিমুখী কনশানস নৌযান থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম। এক ভিডিও বার্তায় বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি। এদিকে, শহিদুল আলমের মুক্তি চেয়ে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ফেসবুক বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শহিদুল আলমের মুক্তি চেয়ে মির্জা ফখরুল বলেন, আমি সরকারকে শহিদুল আলমের নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে আনতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
এর আগে, এক ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন, ‘আমি শহীদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে এতক্ষণে আমাদের সমুদ্রে আটক করা হয়েছে। আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। তারা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সকল বন্ধুদের ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’
আরও পড়ুন
- ঢাকা থেকে সৈয়দপুরের পথে তারেক রহমান
- বিএনপির নয়াপল্টনের সমাবেশ স্থগিত
- আজ বিএনপির নির্বাচনি ইসতেহার ঘোষণা
- গুপ্তরা এখন জালেম রূপে ফ্যাসিস্টদের রীতিনীতি প্রয়োগ করছে: তারেক রহমান
- বরিশালে নির্বাচনী মহাসমাবেশে উপস্থিত তারেক রহমান
- শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী মারা গেছেন
- ঢাকার বাইরে প্রচারণার শেষ দিনে বরিশাল–ফরিদপুরে তারেক রহমান
- প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান : দ্য ইকোনমিস্ট