বিএনপি সর্বদা শহীদুল আলম ও ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে: তারেক রহমান
বিডি প্রেস ডেস্ক রিপোর্ট শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ ০২:১৮ পিএম | আপডেট: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ ০২:১৮ পিএম
গাজামুখী সুমুদ ফ্লোটিলা নৌবহরে অংশ নেওয়া দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলমের পদক্ষেপকে ‘সংহতির প্রতীক ও বিবেকের গর্জন’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৩ অক্টোবর) রাত ২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তারেক রহমান বলেন, গাজামুখী নৌবহরে অংশ নেওয়া শহীদুল আলমের উদ্যোগকে কেবল সংহতির প্রতীক নয়, বিবেকের এক গর্জন। বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়েছেন, বাংলাদেশের জনগণ কখনো নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।
তিনি আরও বলেন, বিএনপি সর্বদা শহীদুল আলম এবং ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে।
আরও পড়ুন
- বিএনপির নয়াপল্টনের সমাবেশ স্থগিত
- আজ বিএনপির নির্বাচনি ইসতেহার ঘোষণা
- গুপ্তরা এখন জালেম রূপে ফ্যাসিস্টদের রীতিনীতি প্রয়োগ করছে: তারেক রহমান
- বরিশালে নির্বাচনী মহাসমাবেশে উপস্থিত তারেক রহমান
- শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী মারা গেছেন
- ঢাকার বাইরে প্রচারণার শেষ দিনে বরিশাল–ফরিদপুরে তারেক রহমান
- প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান : দ্য ইকোনমিস্ট
- ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান