অন্তর্বর্তী সরকার যথেষ্ট আন্তরিক, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে: হুমায়ুন কবির
বিডি প্রেস ডেস্ক রিপোর্ট বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫ ০১:৪৭ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫ ০১:৪৭ পিএম
আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, উনি যখন আসবেন তখন দিনক্ষণ জানাবেন, দলও জানাবে। তারিখ যখন নির্ধারিত হবে আপনারা জানতে পারবেন।
আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আরেক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ওনার (তারেক রহমান) নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে। তিনি নেতৃত্ব দেবেন, সুতরাং ওনার আসা স্বাভাবিক। উনি যখন আসবেন দল থেকে জানানো হবে দিন-তারিখ।
সংসদ নির্বাচন নিয়ে তিনি আরও বলেন, কোনো শঙ্কা নেই। অন্তর্বর্তী সরকার যথেষ্ট আন্তরিক আছে সময়েই নির্বাচন আয়োজনের জন্য। ইনশাআল্লাহ, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।
নিউইয়র্কে আওয়ামী লীগের হামলা সম্পর্কে তিনি আরও বলেন, এটা দেশের ভাবমূর্তি নষ্ট করে না। এটা প্রমাণ করে, কেন এদের কার্যক্রম বাংলাদেশে স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন
- ঢাকা থেকে সৈয়দপুরের পথে তারেক রহমান
- বিএনপির নয়াপল্টনের সমাবেশ স্থগিত
- আজ বিএনপির নির্বাচনি ইসতেহার ঘোষণা
- গুপ্তরা এখন জালেম রূপে ফ্যাসিস্টদের রীতিনীতি প্রয়োগ করছে: তারেক রহমান
- বরিশালে নির্বাচনী মহাসমাবেশে উপস্থিত তারেক রহমান
- শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী মারা গেছেন
- ঢাকার বাইরে প্রচারণার শেষ দিনে বরিশাল–ফরিদপুরে তারেক রহমান
- প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান : দ্য ইকোনমিস্ট