বিশ্ব জলাতঙ্ক দিবস
বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঢাকায় বিনামূল্যে ভ্যাক্সিন ক্যাম্পেইন
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:২৪ পিএম | আপডেট: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:২৫ পিএম
বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় প্রাণীদের জন্য বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন প্রদানের ক্যাম্পেইনের আয়োজন করেছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এবারের দিবসের প্রতিপাদ্য— ‘Act Now: You, Me, Community’ বা বাংলায় ‘জলাতঙ্ক নির্মূলে কাজ, কাজ করি সবাই মিলে।’
রোববার (২৮ সেপ্টেম্বর) ক্যাম্পেইনের কার্যক্রম সকাল ৮টা থেকে মিরপুর জাতীয় চিড়িয়াখানার সামনে শুরু হয়ে দিনব্যাপী রাজধানীর বিভিন্ন স্থানে চলবে। মূল পর্ব অনুষ্ঠিত হবে দুপুর ১২টা ৩০ মিনিটে হাতিরঝিল মহানগর প্রজেক্ট এলাকায়।
সংগঠনের প্রধান সমন্বয়কারী, সিনিয়র সাংবাদিক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনসহ দেশসেরা প্রাণিচিকিৎসকরা ও সংগঠনের সদস্যরা ক্যাম্পেইনে উপস্থিত থাকবেন।
বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জানিয়েছে, জলাতঙ্ক একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ, যা মূলত প্রাণীর কামড় বা আঁচড়ের মাধ্যমে ছড়ায়। দেশে বেওয়ারিশ কুকুর-বিড়ালের মাধ্যমে এ রোগের ঝুঁকি সবচেয়ে বেশি। আক্রান্ত হলে দ্রুত ক্ষতস্থানে সাবান পানি বা সোডা পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধৌত করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত টিকাদানের মাধ্যমে জলাতঙ্ক প্রতিরোধ করা সম্ভব। প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি, আর প্রতিটি প্রাণই মূল্যবান।
‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’ এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই ভ্যাক্সিন ক্যাম্পেইন সামাজিক দায়বদ্ধতার ধারাবাহিক প্রয়াস হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- টানা পাঁচ দিন সারাদেশে বজ্রবৃষ্টির আভাস
- মোহাম্মদপুরে দুদক মহাপরিচালকের ছিনতাই হওয়া ফোন উদ্ধার, গ্রেপ্তার ২
- দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস
- তেল সংকটের শঙ্কা: রাজধানীর পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন
- বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণ উধাও, তদন্তে পুলিশ
- ঈদের আগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
- খুলনায় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা, একজন আটক