মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৭
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:৪৪ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:৪৪ পিএম
রাজধানীর মহাখালীতে একটি পেট্রোল পাম্পে আগুন লেগেছে। এতে দগ্ধ হওয়া অন্তত সাতজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে দগ্ধ হওয়া ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মহাখালীর আমতলীর গুলশান পেট্রোল পাম্পে তেলের ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণ থেকে আগুন লেগে যায়। এ সময় পরিষ্কারের কাজের সঙ্গে জড়িত সাতজনের শরীর ঝলসে যায়। তবে আগুন তখনই নিভে গেছে।
দগ্ধদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান দগ্ধদেরকে ভর্তি করানোর সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
- ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে সংকেত জারি
- নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ
- বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ
- রাজধানীতে আজও গরমের দাপট, নেই বৃষ্টির সম্ভাবনা
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
- টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২
- বিএসএফের গুলিতে বিজিবি সদস্য আহত
- শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান