চট্রগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন দগ্ধ
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:৫৪ পিএম | আপডেট: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:৫৪ পিএম
চট্টগ্রামের চন্দনাইশে একটি গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ ঘটেছে। এতে গুদামের আশপাশে থাকা ১০ জন দগ্ধ হয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে চন্দনাইশে উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বুধবার ভোরে চরপাড়ার ওই সিলিন্ডারের গুদামে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে গুদামে আশপাশে থাকা ১০ জন দগ্ধ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গুদামে গ্যাস সিলিন্ডারের বোতল আনলোড করা হচ্ছিল। এ সময় এক শ্রমিক সিগারেট খেলে হঠাৎ আগুন ধরে সিলিন্ডার বিস্ফোরিত হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানান, দগ্ধ ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাদের বার্ন অ্যান্ড প্লাস্টিক প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন
- মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর
- ফেনীতে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা, নিহত ৩
- শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত
- গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
- সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচজনের প্রাণহানি
- বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য ট্রাকের ধাক্কা, নিহত ৩
- বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ দিনমজুরের, আহত ১৫
- পাবনায় অ্যাম্বুলেন্স-বসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২