রংপুরে যাত্রীবাহী ৬ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
বিডি প্রেস ডেস্ক রিপোর্ট মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০১ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০১ পিএম
রংপুরের পীরগাছায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ৬ বগি লাইনচ্যুত হয়েছে। এতে রংপুরের সঙ্গে লালমনিরহাটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে এবং বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা রয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি লালমনিরহাট যাচ্ছিল। পীরগাছা রেলওয়ের আউট সিগনালের কাছে পৌঁছালে হঠাৎ ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারুল ইসলাম।
আরও পড়ুন
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- টানা পাঁচ দিন সারাদেশে বজ্রবৃষ্টির আভাস
- মোহাম্মদপুরে দুদক মহাপরিচালকের ছিনতাই হওয়া ফোন উদ্ধার, গ্রেপ্তার ২
- দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস
- তেল সংকটের শঙ্কা: রাজধানীর পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন
- বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণ উধাও, তদন্তে পুলিশ
- ঈদের আগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
- খুলনায় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা, একজন আটক