ভাইরাল সেই খুদে ফুটবলার রিয়াদের দায়িত্ব নিলেন তারেক রহমান
সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৪৫ পিএম | আপডেট: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৪৫ পিএম
বেলুন বিক্রেতা মোহাম্মদ রিয়াদ। নেত্রকোনার এই ছেলে থাকে উত্তরায়। বাবার সাথে বেলুন বিক্রি করে। এরপরও বাবা কামরুল ইসলামের আপত্তি ডিঙ্গিয়ে ফুটবল খেলছে। সেই রিয়াদের মধ্যে রয়েছে ভবিষ্যতের তারকা হওয়ার ইঙ্গিত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ১১ বছর বয়সী এই নিরক্ষর ফুটবলারটির ভিডিও ভাইরাল হওয়ার পর তার পাশে দাঁড়িয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (১৩ সেপ্টেম্বর) ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের চলতি সিজনের অধিনায়কের নাম ঘোষণার দিন। জাতীয় দলের ডিফেন্ডার মেহেদী হাসান মিঠুকে দেয়া হয় এবারের ক্যাপ্টেন্সি। ঢাকা মহানগর বিএনপির (উত্তর) আহ্বায়ক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এই ক্যাপ্টেন্সির আর্ম ব্যান্ড পরিয়ে দেন মিঠুকে। তখনই রিয়াদের পাশে থাকার ঘোষণা দেন আমিনুল।
মোহামেডানের সাবেক খেলোয়াড় আমিনুল একই সাথে ক্লাবটির স্থায়ী কমিটির সদস্যও। মোহামেডান ক্লাব রিয়াদের লেখাপড়াসহ ফুটবল অ্যাকাডেমিতে ভর্তি করানোর দায়িত্ব নিয়েছে। যাতে এই প্রতিভা হারিয়ে না যায়। ফুটবল কিট
আমিনুল হক জানান, ‘বিএনপি দায়িত্ব নিচ্ছে এই ক্ষুদে ফুটবলারটি লালন-পালনের।’
অন্যদিকে মোহামেডান কর্মকর্তা মঞ্জুরুল করিমের দেয়া তথ্য হলো, ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান প্রতি মাসে রিয়াদকে বেতন দেবে। সাথে লেখাপড়ার সব দায়িত্ব।
আর রিয়াদের ভাষ্য, সে হামজার মতো বড় খেলোয়াড় হতে চায়।
আরও পড়ুন
- বিশ্বকাপ মাঠেও ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, কড়া হুঁশিয়ারি ইরানের
- তিন লাল কার্ডের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল মেক্সিকো
- শূন্য রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়া, স্বপ্নের শুরু বাংলাদেশের
- মেসি-ম্যাজিক, আইসল্যান্ডকে ৩-০ গোলে বিধ্বস্ত করল আর্জেন্টিনা
- ফিফার জাদুঘরে বাংলাদেশের জার্সি
- জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, বৃষ্টির বাগড়ায় ম্যাচ স্থগিত
- শেষ মুহূর্তে দলে বড় পরিবর্তন আনল ব্রাজিল
- বিশ্বকাপের আগের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুর্দান্ত জয়