দেশের বিভিন্ন স্থানে আজও বজ্রবৃষ্টির সম্ভাবনা
সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪১ এএম | আপডেট: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪১ এএম
দেশের সব বিভাগের বিভিন্ন স্থানে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। এ ছাড়া কোথাও কোথাও অতিভারি বর্ষণ হতে পারে বলেও সংস্থাটি জানিয়েছে।
আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার সকাল ৯টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, তেলেঙ্গানা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।
এদিকে গতকাল রবিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ১১৫ মিলিমিটার।
আরও পড়ুন
- ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে সংকেত জারি
- নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ
- বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ
- রাজধানীতে আজও গরমের দাপট, নেই বৃষ্টির সম্ভাবনা
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
- টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২
- বিএসএফের গুলিতে বিজিবি সদস্য আহত
- শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান