ভোটের পরিবেশ সামগ্রিকভাবে ভালো : জিএস পদপ্রার্থী হামিম
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫০ এএম | আপডেট: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫০ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেছেন, এবারের নির্বাচনে ভোটের পরিবেশ সামগ্রিকভাবে ভালো। শিক্ষার্থীরা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। যদিও এতে ভোটারদের কিছুটা কষ্ট হচ্ছে। তবে তিনি মনে করেন, জাতীয় স্বার্থে ও রাষ্ট্রের স্বার্থে শিক্ষার্থীরা সেই কষ্ট মেনে নিয়ে ভোট দিচ্ছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোটগ্রহণ চলাকালে টিএসসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হামিম বলেন, ভোটের পরিস্থিতি খুবই ভালো। শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কষ্ট হচ্ছে বটে কিন্তু জাতীয় স্বার্থে তারা সেই কষ্টকে স্বীকার করছে।
তিনি বলেন, কিছু অভিযোগ উঠেছে তবে আমরা নিজেরা এখনো সেসব প্রত্যক্ষ করিনি। দেখা যাক শেষ পর্যন্ত পরিস্থিতি কেমন হয়।
ভোটার তালিকা বিতরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন হামিম। তার অভিযোগ, আগে নির্ধারিত কোনো নিয়ম না থাকা সত্ত্বেও কিছু শিক্ষক আজ হঠাৎ করে ভোটারদের স্লিপ বা ‘প্যানেলশিপ’ দিতে বাধা দিচ্ছেন।
এই জিএস প্রার্থী বলেন, এই একটা সমস্যাই আমরা দেখেছি। নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালোই আছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন
- গাজিপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. জাহিদুর রহমান
- দীর্ধ ছুটি শেষে আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
- এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
- নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গুরুত্বারোপে 'সাফি মাল্টিমিডিয়া স্কুলে'র ব্যতিক্রমধর্মী উদ্যোগ
- ঢাবি সিন্ডিকেটে নতুন সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান খান
- এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে প্রায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
- মঙ্গলবার থেকে শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা
- বেগম খালেদা জিয়ার ছবি অবমাননায় জড়িতদের শাস্তির দাবি ইবি ইউট্যাব ও জিয়া পরিষদের