গভীর রাতে কাদের সিদ্দিকীর বাসায় হামলা-ভাংচুর
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১১:১৫ এএম | আপডেট: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১১:১৫ এএম
টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের বাসা 'সোনার বাংলায়' হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ হামলা চালানো হয়।
বাসার কেয়ারটেকার জানান, রাতে স্যার (কাদের সিদ্দিকী) দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। এসময় ১০-১৫ জন দুর্বৃত্ত বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে এবং মই দিয়ে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে দুইটি গাড়ি ভাঙচুর করে।
এসময় আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহমেদ জানান, পুলিশ বিষয়টি তদন্ত শুরু করছে। শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুন
- ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে সংকেত জারি
- নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ
- বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ
- রাজধানীতে আজও গরমের দাপট, নেই বৃষ্টির সম্ভাবনা
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
- টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২
- বিএসএফের গুলিতে বিজিবি সদস্য আহত
- শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান