ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ফ্লাইট চলাচল বন্ধ
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫ ০১:১৪ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫ ০১:১৫ পিএম
ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে দখলকৃত ভূখণ্ডে এ হামলা চালানো হয় বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। খবর মেহের নিউজ।ইসরায়েলি সেনাবাহিনী জানায়, স্থানীয় সময় সকাল ১০টার কিছু আগে ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের কারণে তেল আবিবসহ মধ্যাঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠে।
সেনাবাহিনীর দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতিত করেছে।তবে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার ফলে হাজার হাজার বসতি স্থাপনকারী ইসরেয়েলিরা আশ্রয়কেন্দ্রে ছুটে যায়।
পাশাপাশি বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলও স্থগিত রাখা হয়, যা পরিস্থিতির কারণে ভ্রমণকারীদের জন্য ব্যাপক ভোগান্তির সৃষ্টি করেছে।
আরও পড়ুন
- রামিসাসহ শিশু ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে: অ্যাটর্নি জেনারেল
- হত্যা মামলায় হানিফসহ চার আসামির রায় যেকোনো দিন
- ব্যভিচার মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা
- নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তিতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ
- নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ
- ডিবি হারুনের অবৈধ সম্পদ জব্দের নির্দেশ
- রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড
- শিশু রামিসা হত্যা মামলার রায় পড়া শুরু