দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি. বেগে ঝড়ের আভাস
শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ০৪:৩৮ পিএম | আপডেট: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ০৪:৩৮ পিএম
দেশের ৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ শুক্রবার (২২ আগস্ট) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ পরিস্থিতি আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে আগামী কয়েক দিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
আরও পড়ুন
- দেশের ছয় অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত
- ২১ জেলায় চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস
- তীব্র গরমে স্বস্তির বার্তা দিল আবহাওয়া অফিস
- রাজশাহীতে বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, আজ আরও বাড়ার শঙ্কা
- সিলেটসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
- মার্চে বাড়ছে তাপমাত্রা, আবহাওয়া অধিদপ্তরের স্বাস্থ্য সতর্কবার্তা
- আবহাওয়া পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- বায়ুদূষণে বিপর্যস্ত দক্ষিণ এশিয়া: শীর্ষ তিনে লাহোর–ঢাকা–দিল্লি