ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভূমিধসের শঙ্কা
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ ১১:১৭ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ ০১:০৩ পিএম
সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৮টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।
আরও পড়ুন
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- টানা পাঁচ দিন সারাদেশে বজ্রবৃষ্টির আভাস
- মোহাম্মদপুরে দুদক মহাপরিচালকের ছিনতাই হওয়া ফোন উদ্ধার, গ্রেপ্তার ২
- দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস
- তেল সংকটের শঙ্কা: রাজধানীর পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন
- বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণ উধাও, তদন্তে পুলিশ
- ঈদের আগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
- খুলনায় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা, একজন আটক