সন্ধ্যার মধ্যে ৮ জেলায় ঝড়ের পূর্বাভাস
বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ১২:০৮ পিএম | আপডেট: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ১২:০৮ পিএম
দেশের আট জেলায় সন্ধ্যার মধ্যে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আজ বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আরও পড়ুন
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- টানা পাঁচ দিন সারাদেশে বজ্রবৃষ্টির আভাস
- মোহাম্মদপুরে দুদক মহাপরিচালকের ছিনতাই হওয়া ফোন উদ্ধার, গ্রেপ্তার ২
- দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস
- তেল সংকটের শঙ্কা: রাজধানীর পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন
- বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণ উধাও, তদন্তে পুলিশ
- ঈদের আগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
- খুলনায় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা, একজন আটক