আশুলিয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে দোকানে আটকে পালাক্রমে ধর্ষণ, আটক ৩
রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ১১:০০ এএম | আপডেট: রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ১১:০০ এএম
সাভারের আশুলিয়ায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে দোকানে আটকে রেখে পালাক্রমে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান গণমাধ্যমকে এ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, সকালে ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।
আটকরা হলেন- অভি রহমান (১৬), সমির দাস (২৫) ও শুভ ইসলাম (১৭)। তারা সবাই আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুরের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে ভুক্তভোগী ছাত্রীকে ইয়ারপুর এলাকার শাহীন সাউন্ড সিস্টেম দোকানের ভেতরে ডেকে নেন ওই প্রতিষ্ঠানের কর্মচারী অভি। এ সময় উপস্থিত আরও দুইজনের সহযোগিতায় ওই শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা। পরে সকালে ওই শিক্ষার্থী দোকান থেকে ছাড়া পেয়ে পুলিশকে ঘটনাটি অবহিত করেন।
আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে। পরে দুপুরে তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। কিন্তু আজ শুনানি না হওয়ায় সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- টানা পাঁচ দিন সারাদেশে বজ্রবৃষ্টির আভাস
- মোহাম্মদপুরে দুদক মহাপরিচালকের ছিনতাই হওয়া ফোন উদ্ধার, গ্রেপ্তার ২
- দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস
- তেল সংকটের শঙ্কা: রাজধানীর পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন
- বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণ উধাও, তদন্তে পুলিশ
- ঈদের আগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
- খুলনায় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা, একজন আটক