শিক্ষিকা মেহরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা নিবেদন
বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ ১২:০৫ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ ১২:০৫ পিএম
ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ হারানো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
গতকাল বুধবার (২৩ জুলাই) নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী গ্রামে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর পক্ষ থেকে মেহরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বিমানবাহিনীর প্রতিনিধিদল মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তারা বলেন, মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত শ্রদ্ধেয় শিক্ষিকা মেহরীন চৌধুরী। নিজের জীবন উৎসর্গ করে যেভাবে তিনি কোমলমতি শিক্ষার্থীদের রক্ষা করেছেন, তা চিরকাল সবার হৃদয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
আরও পড়ুন
- বাংলাদেশকে পাঁচ বিলিয়ন ডলার দেবে এডিবি
- আজ থেকে শুরু ঈদুল আযহার ছুটি
- মাতৃভূমির প্রেমে কবি নজরুল আমাদের অন্যতম পথপ্রদর্শক : প্রধানমন্ত্রী
- চসিকের ৩২৭০ পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আজ শেষ কর্মদিবস, আগামীকাল থেকে ঈদের সাত দিনের ছুটি
- এক মাসের মধ্যেই রামিসা হত্যাকারীর মৃত্যুদণ্ড নিশ্চিত করার ঘোষণা প্রধানমন্ত্রীর
- রামিসা হত্যার চার্জশিট দাখিল রোববার, সর্বোচ্চ শাস্তির প্রতিশ্রুতি
- রামিসার পরিবারের পাশে প্রধানমন্ত্রী, বড় বোনের দায়িত্ব নিলেন তারেক রহমান