ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত: চালক গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ ১০:৪৭ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ ১০:৪৭ এএম
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মহির উদ্দিনকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল বুধবার (২৩ জুলাই) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নাটোর র্যাব ক্যাম্পের সদস্যরা সদর উপজেলার বামনডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে মহির উদ্দিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মহির উদ্দিন একই গ্রামের মমতাজ উদ্দিন ওরফে সোনা মিয়ার ছেলে।
বুধবার রাতেই তাকে বনপাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন।
আরও পড়ুন
- রাজশাহীতে সিএনজি-ভটভটির সংঘর্ষ, নিহত ৩
- তুরাগে গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ
- পুরান ঢাকায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৩ জন দগ্ধ
- রাজধানীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
- চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ : শিশুসহ ৯ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক
- মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
- রাজধানীর ওয়ারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
- মৌচাক ফ্লাইওভারে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২