বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু
সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ১১:৩৭ এএম | আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ১১:৩৭ এএম
বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন ম্রো নারী নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) ভোরে বান্দরবান চিম্বুক সড়কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাংলাই হেডম্যান পাড়া এলাকার রেংথেন ম্রোর মেয়ে তুমলে (১৭), মৃত পারাও ম্রোর স্ত্রী উরকান (৭১), মৃত মেরাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৫)।
পাড়ার বাসিন্দারা জানান, রাতে এলাকার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার আগুনে পুড়ে যায়। এ সময় বিভিন্ন ঘরে থাকা বিদ্যুৎ–সংযোগে স্ফুলিঙ্গ দেখা দেয়। তখন ঘরের বাতি-ফ্যানের সুইচ বন্ধ করতে গিয়ে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন।
বান্দরবান চিম্বুক সড়কের ১২ মাইল এলাকার বাজার কমিটির সভাপতি রাংরাও ম্রো বলেন, একটি ট্রান্সফরমার বিস্ফোরণ হলে সেখানকার তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ ম্রো নারীর মৃত্যু হয়েছে বলে শুনেছি।
এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার গণমাধ্যমকে বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে ৩ জন ম্রো নারী মারা গেছেন। এদের মধ্যে একজনকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অপর দুজনের মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
আরও পড়ুন
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- টানা পাঁচ দিন সারাদেশে বজ্রবৃষ্টির আভাস
- মোহাম্মদপুরে দুদক মহাপরিচালকের ছিনতাই হওয়া ফোন উদ্ধার, গ্রেপ্তার ২
- দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস
- তেল সংকটের শঙ্কা: রাজধানীর পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন
- বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণ উধাও, তদন্তে পুলিশ
- ঈদের আগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
- খুলনায় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা, একজন আটক