কালিহাতিতে আলহাজ্ব হামিদুর রহমান খান মহাবিদ্যালয়ের যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ ১০:১০ পিএম | আপডেট: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ ১০:১২ পিএম
টাঙ্গাইলের কালিহাতির নিন্ন্যাউরি গ্রামে নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত হচ্ছে আলহাজ্ব হামিদুর রহমান খান মহাবিদ্যালয় নামে কলেজ।
আজ শুক্রবার (৪ জুলাই) কলেজের জায়গা নির্ধারণ করে সাইনবোর্ড স্থাপন করা হয়।
সাইনবোর্ড স্থাপনের পর কলেজটির প্রতিষ্ঠাতা বলেন, ' একটি স্বপ্ন, একটি ইচ্ছা, আমার দায়িত্ব ও কর্তব্য এবং ভালবাসার নিদর্শন আমার জন্ম স্থান কালিহাতির বিন্ন্যাউরি গ্রামে একটি কলেজ প্রতিষ্ঠা করা। "আলহাজ্ব হামিদুর রহমান খান " মহাবিদ্যালয় এর যাত্রা শুরু হলো আজ থেকে। আলহামদুলিল্লাহ আমার নিজের, পৈত্রিক এবং ভাই বোন আত্মীয়-স্বজন এর সম্পত্তির উপর নিজস্ব অর্থায়নে আমি গড়ে তুলবো এই কলেজটি। সেই উদ্দেশ্য কে সামনে রেখে আজকে আমরা জায়গাটি নির্ধারণ করে সাইনবোর্ড স্থাপন করেছি। সকলের দোয়া আশীর্বাদ পেলে অত্র এলাকার গার্জিয়ান,মুরুব্বী মাতব্বর, রাজনৈতিক নেতা ও সমাজের সর্বশ্রেণী মানুষদের সমন্বয়ে ও সহযোগিতায় কলেজটি প্রতিষ্ঠা করা হবে।'
আরও পড়ুন
- এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
- বুয়েটের নতুন প্রো-ভিসি অধ্যাপক শরীফুল ইসলাম
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- চবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
- প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
- জলাবদ্ধতা-পরিবহন সংকটে বন্ধ চবির ক্লাস-পরীক্ষা
- ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- বুড়িগঙ্গা থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার