গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৯
শুক্রবার, ২৭ জুন, ২০২৫ ০৬:৫১ পিএম | আপডেট: শুক্রবার, ২৭ জুন, ২০২৫ ০৬:৫১ পিএম
যত দিন যাচ্ছে, ততই যেন ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই জ্বরে দেশে ২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুইজনই পুরুষ। এদের মধ্যে একজনের বয়স ৭২ ও অপরজনের ৫০। পাশাপাশি এই সময়ের মধ্যে নতুন করে আরও ১৫৯ জন রোগী ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ শুক্রবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১০৭ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে।
এ ছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে দুইজন ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২২ জন পুরুষ ও ১৮ জন নারী। আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২২২ জন।
আরও পড়ুন
- দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু
- হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭৬৬
- হাসপাতালে লেবার রুম বাধ্যতামূলক, নয়তো লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
- লাইসেন্স বাতিলের পর আদ-দ্বীন হাসপাতাল ছাড়ছেন রোগীরা
- আদ-দ্বীনের জবাব সন্তোষজনক নয়, পদক্ষেপ আসছে : স্বাস্থ্যমন্ত্রী
- ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর
- আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে অবহেলার মামলা, তদন্ত কমিটি গঠন