পাঁচ'শ এর আগেই থামতে হলো বাংলাদেশকে
বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ ১১:১৪ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ ১১:১৪ এএম
গল টেস্টের তৃতীয় দিনে মাত্র ৩.৪ ওভার টিকেছিল বাংলাদেশ। এরপরই শেষ উইকেট হারিয়ে প্রথম ইনিংস থামে ৪৯৫ রানে।
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৯ উইকেটে ৪৮৪ রানে ছিল। তৃতীয় দিনের শুরুতে নাহিদ রানা ও হাসান মাহমুদ মিলে আরো ১১ রান যোগ করেন।
১৫৩.৪ ওভারে ফার্নান্ডোর বলে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান নাহিদ রানা, তিনি ৮ বল খেলে কোনো রান করতে পারেননি। এই উইকেট হারানোর সঙ্গে সঙ্গে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। অপরপ্রান্তে ১৫ বলে ৭ রানে অপরাজিত ছিলেন হাসান মাহমুদ।
শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্ডো ৮৬ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। মিলান রত্নায়েকে ও থারিন্দু রত্নায়েকে ভাগ করে নিয়েছেন ৩টি করে উইকেট।
আরও পড়ুন
- এশিয়ান গেমসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে লিটন দাস
- জাতীয় দলকে বিদায় জানালেন মেসি
- চেলসিতে যোগ দিলেন আর্জেন্টাইন এমি মার্তিনেজ
- বিলবাওকে হারিয়ে শীর্ষে বার্সা
- ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার প্রস্তাব ব্রাজিলের
- ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ দাবিতে বিশ্বব্যাপী পিটিশন
- এ বছর হচ্ছে না বিপিএল
- ডারউইনে ইতিহাস