দ্বিতীয় দিনে বৃষ্টির বাগড়া: বাংলাদেশের ৪২৩, মুশফিক ১৫০
বুধবার, ১৮ জুন, ২০২৫ ০৪:৪৮ পিএম | আপডেট: বুধবার, ১৮ জুন, ২০২৫ ০৪:৪৯ পিএম
গলে লিটন-মুশফিকের জুটি ভাঙতে পারেনি শ্রীলঙ্কা। এর মধ্যে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে গেছে। এর আগে ৪ উইকেট হারিয়ে ৪২৩ রান তুলেছে বাংলাদেশ। মুশফিক ১৫৯ আর লিটন ব্যাটিং করছেন ৬১ রানে।
টেস্ট ক্যারিয়ারে সপ্তমবারের মতো ১৫০ ছাড়ানো ইনিংস খেললেন মুশফিকুর রহিম। অন্যপ্রান্তে ফিফটি তুলে নিয়েছেন লিটন কুমার দাসও। মুশফিক ১৫৪ আর লিটন ব্যাটিং করছেন ৫০ রানে। বাংলাদেশের দলীয় সংগ্রহ ৪০০ ছাড়িয়েছে।
দ্বিতীয় দিন সকালেই ফিরে যান ১৪৮ রান করা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর নতুন ব্যাটার লিটন কুমার দাসকে নিয়ে নতুন করে ছুটছেন মুশফিকুর রহিম। ৪ উইকেটে ৩৮৩ রান নিয়ে লাঞ্চে গেলো বাংলাদেশ দল। ১৪১ রানে ব্যাটিং করছেন মুশফিক আর লিটনের সংগ্রহ ৪৩ রান। দুজনের জুটিতে এখন পর্যন্ত উঠেছে ৭৪ রান।
দুরন্ত পথচলা থেমে গেলো! দ্বিতীয় দিনের শুরুতেই আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান নাজমুল হোসেন শান্ত। তবে এর কিছুক্ষণ পরই ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দেন কাভারে। ফেরার আগে শান্তর ব্যাট থেকে আসে ১৪৮ রান। এতে ভাঙল ২৬৪ রানের অনবদ্য জুটিটি। ৩০৯ রানে চতুর্থ উইকেট হারালো বাংলাদেশ। ক্রিজে নতুন ব্যাটসম্যান লিটন দাস।
প্রথম দিনের শুরুটা দু:স্বপ্নের মতো হলেও দিনের বাকিটা দু:স্বপ্নের মতো। মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে ২৯২ রানে দিন শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় দিনে মানবজমিনের লাইভ আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌরভ কুমার দাস।
আরও পড়ুন
- বিশ্বকাপ মাঠেও ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, কড়া হুঁশিয়ারি ইরানের
- তিন লাল কার্ডের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল মেক্সিকো
- শূন্য রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়া, স্বপ্নের শুরু বাংলাদেশের
- মেসি-ম্যাজিক, আইসল্যান্ডকে ৩-০ গোলে বিধ্বস্ত করল আর্জেন্টিনা
- ফিফার জাদুঘরে বাংলাদেশের জার্সি
- জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, বৃষ্টির বাগড়ায় ম্যাচ স্থগিত
- শেষ মুহূর্তে দলে বড় পরিবর্তন আনল ব্রাজিল
- বিশ্বকাপের আগের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুর্দান্ত জয়