বঙ্গোপসাগরে লঘুচাপ, ১ নম্বর সতর্ক সংকেত বহাল
বুধবার, ২৮ মে, ২০২৫ ১১:৫৫ এএম | আপডেট: বুধবার, ২৮ মে, ২০২৫ ১১:৫৫ এএম
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই অবস্থায় দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে।
আজ বুধবার (২৮ মে) আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে পুনরায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।এ বিষয়ে জানতে চাওয়া হলে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, এই লঘুচাপটি আগামীকাল নাগাদ নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এখনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখছি না। তবে এর প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে।
আরও পড়ুন
- সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
- ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়ো হাওয়া-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- চার বিভাগে অতি ভারী বর্ষণের সম্ভাবনা, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
- সাত বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
- উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- আট জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
- কাল থেকে আবারও বাড়তে পারে বৃষ্টি, সাগরে লঘুচাপের আভাস