দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা
মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ১১:২৪ এএম | আপডেট: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ১১:২৪ এএম
দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
গতকাল সোমবার (২৬ মে) আবহাওয়ার পূর্বাভাসে আজকের বজ্রসহ বৃষ্টির তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (২৮ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা (১ থেকে ৩) ডিগ্রি হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন
- সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
- ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়ো হাওয়া-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- চার বিভাগে অতি ভারী বর্ষণের সম্ভাবনা, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
- সাত বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
- উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- আট জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
- কাল থেকে আবারও বাড়তে পারে বৃষ্টি, সাগরে লঘুচাপের আভাস