ঢাবির ভিসির ও প্রক্টরের পদত্যাগের দাবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ ০১:৩০ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ ০১:৩০ পিএম
ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তার, বিচার নিশ্চিতের পাশাপাশি ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল।
আজ বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ১১টায় ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে এই কর্মসূচি শুরু করেন তারা।
কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ছাড়াও ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ ও ঢাকা মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত আছেন।
এ সময় তাদের ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দফা এক দাবি এক, ভিসির পদত্যাগ’, ‘খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই’- ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত আছেন।
এর আগে, ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের মৃত্যুর ঘটনায় বিচার এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার রাত ৩টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে এই ঘোষণা দেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
প্রসঙ্গত, মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়ে মারা যান সাম্য। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আরও পড়ুন
- নৈতিক শিক্ষায় সাফি মাল্টিমিডিয়া স্কুলের ব্যতিক্রমী উদ্যোগ
- শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজিত
- বাংলা কিউআরে লেনদেনে লাগবে না কোনো ফি: অর্থমন্ত্রী
- একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, আজ থেকে কলেজে ভর্তি
- একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর
- ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনে প্রশাসনের আপত্তি, তদন্ত কমিটি গঠন
- গবেষণা-উদ্ভাবনভিত্তিক উচ্চশিক্ষায় জোর সরকারের: ড. মামুন
- ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙচুর সাবেক শিক্ষার্থীর