শাকিবের 'তাণ্ডব' সিনেমার সেটে স্টান্টম্যানের মৃত্যু
রবিবার, ৪ মে, ২০২৫ ১১:৩২ এএম | আপডেট: রবিবার, ৪ মে, ২০২৫ ১১:৩২ এএম
শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলছে রাজশাহীতে। শুটিং সেটে অসুস্থ হয়ে মনির হোসেন নামের এক স্টান্টম্যানের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন পরিচালক রায়হান রাফী।
তিনি বলেন, ‘মনির শট দিয়েছেন দুপুরের দিকে, শট দেওয়ার পর সুস্থ ছিলেন। সবার সঙ্গে গল্প করছিলেন। এক-দুই ঘণ্টা পর হঠাৎ করে তার শরীর খারাপ করে। তারপর হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার জানান, মনির মারা গেছেন।’
রাজশাহী নগরীর হাই-টেক পার্কে সেট বানিয়ে ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলছে। সেখানেই মনির অসুস্থবোধ করেন বলেন জানিয়েছেন কলাকুশলীরা।
চলচ্চিত্রটির পরিচালক রায়হান রাফী গণমাধ্যমকে বলেন, ‘সকালের দিকেই তিনি (মনির) স্ট্রোক করছেন, কিন্তু কাউকে বুঝতে দেননি। অসুস্থতা বা খারাপ লাগার কথাও কাউকে জানাননি।
মনির নারায়ণগঞ্জে থাকতেন। বেশ কয়েক বছর ধরে স্টানম্যান হিসেবে চলচ্চিত্রে কাজ করছিলেন তিনি।
আগামী ঈদুল আজহায় ‘তাণ্ডব’ সিনেমার মুক্তির কথা রয়েছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর।
আরও পড়ুন
- হাসপাতালে ভর্তি কিংবদন্তি শিল্পী আশা ভোসলে
- ২০২৬ অস্কার : সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
- ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে
- “টিকটক বাদ দিয়ে পড়তে বসো” : শিক্ষার্থীদের ইরফান সাজ্জাদের সতর্কতা
- গণমাধ্যমে প্রচারিত আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য : তাহসান
- জন্মদিনে বড় চমক নিয়ে আসছেন সালমান
- সব জটিলতার অবসান, আতিফ আসলামের কনসার্ট ১৩ ডিসেম্বর